আসলামুআলাইকুম আশাকরি সকলে ভালো রয়েছেন। আজকে আমরা আপনাদেরকে আলবেনিয়াতে কাজের বেতন কত সে সম্পর্কে জানাবো। জীবিকার তাগিদে আমরা বিভিন্ন দেশেই পাড়ি জমাই। ঠিক তেমনি একটি দেশ হলো আলবেনিয়া। আলবেরিয়াতে আসার আগে সবার একটি কমন প্রশ্ন থেকে থাকে।আর সেটি হল
আলবেনিয়াতে কাজের বেতন কত??
আলবেরিয়াতে কাজের মূল বেতন হল ৪৫০ থেকে তো ৫৫০ ইউরো। তবে কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কম বেশি হতে পারে। আপনি যদি আগে থেকেই কোন কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার বেতনটা একটু বেশি হবে। আর যদি আপনার কোন কাজে দক্ষতা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু মাস বেতন কম দেওয়া হবে। এক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি সে কাজে অভিজ্ঞতা অর্জন করার পর আপনাকে মূল বেতন দেওয়া হবে।আলবেনিয়াতে যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন??
প্রতিটি দেশে যেতে হলেই কিছু তথ্য বিশ্লেষণ করে এরপর বিদেশে যেতে দেওয়া হয়। ঠিক তেমনি আলবেনিয়াতে যেতে হলেও কিছু তথ্যের প্রয়োজন আছে। আসুন জেনে নেই আলবেনিয়াতে যেতে কোন কোন ডকুমেন্টগুলো বেশি প্রয়োজন★প্রথমত দেশের বাহিরে যেতে হলে আপনার পাসপোর্ট লাগবেই।
★বিভিন্ন ধরনের আবেদন করার জন্য আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। তবে মনে রাখতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়।★এছাড়াও আপনার মূল জন্ম নিবন্ধন কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রয়োজন হবে।
★এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মূলত দেয়া হয় আপনি কোন দেশদ্রোহী সংগঠনের সাথে জড়িত আছেন কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য। আপনি যদি কোন দেশদ্রোহী তাহলে বিদেশে যেতে পারবেন না।
★এছাড়াও বর্তমানে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেই একটি জিনিস বিশেষভাবে প্রয়োজন সেটি হল কোভিড ১৯ সার্টিফিকেট।
★ এছাড়াও আপনার মূল বায়োডাটা এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের দরকার রয়েছে। বিদেশে গিয়ে অর্থ আদান-প্রদানের জন্য আপনার একটি ব্যাংক একাউন্টের প্রয়োজন হবে।
আলবেনিয়াতে গিয়ে বাঙালিরা কোন কোন কাজ করে থাকেন??
আলবেনিয়ায় শ্রমিক সংখ্যা ব্যাপক। এখানে সব ধরনের শ্রমিক রয়েছে। ঠিক শ্রমিকের ওপর নির্ভর করে কাজের বিভিন্নতা রয়েছে। আমাদের সবার মনে প্রশ্ন থাকে বাঙালিরা আলবেনিয়াতে গিয়ে কোন কোন কাজ করেন?? আসুন জেনে নেই বাঙালিদেরকে কোন কোন কাজ দেওয়া হয়।★এখানে আপনার অভিজ্ঞতা এবং ভাষার দক্ষতার উপর কাজের কিছু ভিন্নতা দেখানো হয়।
★যাদের ভাষাগত দক্ষতা একটু বেশি তাদেরকে একটু ভালো মানসম্মত কাজ দেওয়া হয়।
★এই কাজগুলো ছাড়াও বিভিন্ন হোটেলে আবার রেস্টুরেন্টে কাজ দেওয়া হয়ে থাকে।
★ আলবেনিয়া দেশটি অনেক সুন্দর.
এখানে প্রচুর পরিমাণে ফুল চাষ করা হয়। এবং এই ফুল প্যাকিং করার জন্য অনেক শ্রমিকের প্রয়োজন হয়। বাঙ্গালীদের কে মূলত এই ফুল প্যাকিং এর কাজে দেওয়া হয়।
★ওপরের কাজগুলো ছাড়াও আরো বিভিন্ন রকমের কাজ রয়েছে এই দেশটিতে।তবে ভাষাগত দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে কাজ প্রদান করা হয়।
[এই ছিল আলবেনিয়াতে বাঙ্গালীদের কি কাজ দেওয়া হয় এর মূল অংশ। আশা করি আমি আপনাদের সুন্দর করে বুঝাতে পেরেছি। এর পরও যদি কোন বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।


إرسال تعليق