Header AD

মাল্টা ভিসা আপডেট | মাল্টায় কোন কাজের চাহিদা বেশি |

মাল্টা ভিসা আপডেট | মাল্টায় কোন কাজের চাহিদা বেশি |


আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের সঙ্গে মাল্টা ভিসা নিয়ে আলোচনা করব। যদি আপনারা অন্য কোনো দেশের ভিসা বা যেকোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা আপনার চাহিদামত কন্টাক্ট দেখব ইনশাআল্লাহ। যাতে আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার হয়।

মাল্টা ভিসা আপডেট

ভিসা আপডেট সম্পর্কে সবার জানার আগ্রহ অনেক। তাই আজ আপনাদের সাথে মাল্টা ভিসা সম্পর্কে সকল প্রকার আপডেট তথ্য জানানোর চেষ্টা করব। সম্প্রীতি বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া এবং মাল্টা বিষয় সম্পর্কে নানান রকম প্রয়োজনীয় তথ্য নিয়ে বিএফএস গ্লোবাল প্রতিষ্ঠানটি একটি তথ্য দিয়েছে।
২০২২ সালের আগস্ট মাস থেকে বাংলাদেশ থেকে ভিসার আবেদন করা যাচ্ছে। মাল্টা যেতে কত টাকা লাগেসবাই স্বপ্ন বিদেশে গিয়ে টাকা আয় করা। কিন্তু বিদেশে যেতে যে সুখ খরচ প্রয়োজন সেটি অসম্ভব হয় না।তাই প্রতিটি দেশে যাওয়ার আগে আমাদের মনে একটি প্রশ্ন থেকেই থাকে। সেটি হল এখানে যাওয়া যায়। আসুন আমরা জেনে নেই এই মালটা যেতে কত টাকা খরচ হয়।
যদি কাজের ভিসার জন্য যাওয়া যায় তাহলে ৫ থেকে  ছয় লক্ষ টাকা লাগতে পারে। তবে দালাল চক্রের মাধ্যমে যাওয়ার ফলে টাকার পরিমান  কম বেশি হতে পারে। মাল্টাই যদি ভ্রমণ করার উদ্দেশ্যে যান  তাহলে দুই থেকে  আড়াই লক্ষ টাকা খরচ হতে পারে। তবে আপনি কতটা বিলাসবহুল ভাবে ভ্রমণ করবেন সেটার ওপর নির্ভর করবে।

মাল্টায় কোন কাজের চাহিদা বেশি

 কোন দেশে যাওয়ার আগে যে জিনিসটি সবচেয়ে বেশি মাথায় রাখা প্রয়োজন সেটি হল সেই দেশে কোন কাজের চাহিদা সবথেকে বেশি। তাই মালটা যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত কোন কোন কাজের চাহিদা সবথেকে বেশি।
 
★ডাইভারদের ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে আপনার পূর্বের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
★আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে হাউস কিপিং, ফুড ডেলিভারি ,কিচেন পোর্টার, এবং ওয়েটার এ কাজগুলো করতে পারেন।
★এছাড়াও আপনার যে বিষয়ে অভিজ্ঞতা থাকে সেই বিষয়ে আপনাকে কাজ দেওয়া হয়ে থাকে। তবে সেফ অ্যাসিস্ট্যান্ট, শুসি সেফ, কন্সট্রাকশন, জেনারেল লেবার, অ্যাসিস্ট্যান্ট প্লাম্পার, এসি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এ কাজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
 উপরের কাজ গুলো ছাড়াও আরো ছোট ছোট নানান ধরনের কাজ রয়েছে। তবে সেগুলোর চাহিদা কিছুটা কম। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোন বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন।

মাল্টা যেতে কোন ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়?

প্রতিটা দেশে যেতে হলেই কিছু প্রয়োজনীয় জিনিসগুলো বাধ্যতামূলক থাকতে হয়। ঠিক তেমনি মালটা যেতে হলেও কিছু প্রয়োজনীয় জিনিস অবশ্যই থাকতে হবে। তবে সবচেয়ে আবশ্যক যে জিনিসগুলো সেগুলোর নিচে দেওয়া হল।
★যে কোন দেশে যাওয়ার জন্যই আপনার একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হবে।
★পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে।
★ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন হবে।
★পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন হবে। কেননা আপনি যদি কোন সহিংস্র সংগঠনের সাথে যুক্ত থাকেন তাহলে আপনাকে বিদেশ যেতে দেওয়া হবে না।
★মেডিকেল রিপোর্টের প্রয়োজন হবে। এ কারণে মেডিকেল রিপোর্ট আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। মেডিকেল রিপোর্টের পাশাপাশি বর্তমানে একটি জিনিস আবশ্যক সেটি হল করনা রিপোর্ট সার্টিফিকেট।
এগুলোই মূলত মালটা যাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও ছোটখাটো কিছু জিনিসের প্রয়োজন হয় যেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি কোন রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন।

মালটা ভিসা চেক করার নিয়ম

আমরা প্রায়শই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাই। আসুন জেনে নেওয়া যাক মালটা ভিসা কিভাবে চেক করতে হয়। ভিসা চেক করার জন্য আপনাকে কোন অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এখন দেশে অথবা বিদেশ থেকে আপনি অনলাইনের মাধ্যমে ভিসা চেক করতে পারবেন। ভিসা চেক করার জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তা নিচে দেওয়া হল:
 
★প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে মালটা ভিসা ট্রাকিং।
★এরপর মালটা ভিসার ট্র্যাকিংয়ের জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট আপনার সামনে আসবে।
★সেগুলোর মধ্যে মাল্টা ভিসা ইনফর্মেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর ট্যাগ ইওর অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পাওয়া যাবে। সেখানে যাবার পর আপনার থেকে কিছু তথ্য চাইবে। তথ্যগুলো সঠিকভাবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
★আর এভাবে আপনি আপনার ভিসা খুব সহজে চেক করে নিতে পারবেন।

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم

Subscribe Us

Post ADS 1

Facebook

Post ADS 2