শীতের সুইজারল্যান্ডে ট্রেন জার্নি। Trip to Switzerland
কম
খরচে' অমুক জায়গা ভ্রমণ, 'স্বল্প টাকায়' তমুক জায়গায় ঘুরে আসা, এই জাতীয় কথাগুলোর
কদর ইদানিং অনেক বেশি লক্ষ্য করা যায়। তাই অমিও আজ আপনাদেরকে 'কম
খরচে' কিভাবে সুইজারল্যান্ড শীতের ভ্রমণ অনেক আনন্দদায়ক করা যায় তার কিছু উদাহরণ দেয়ার চেষ্টা করব।
আমরা অনেকেই জানি পৃথিবীর ব্যয়বহুল পাবলিক ট্রান্সপোর্ট এর দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ সুইজারল্যান্ড। সেখানে ট্রেন-বাস-শিপ এর টিকেট খরচ অনেক বেশি। আর সুইজারল্যান্ড এর প্রকৃত সৌন্দর্য উপভুগ করার একমাত্র মাধ্যম হচ্ছে ট্রেন।
ট্রেনে করে সুইজারল্যান্ডের প্রায় সব জায়গায় যাওয়া
যায়, এমনকি সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১১৩০০ ফুট উপরে পর্যন্ত ট্রেনে যাওয়া যায় যা ইউরোপের সর্বোচ্চ
ট্রেন লাইন। তবে আমি এখানে কম খরচে অতুলনীয়
সুন্দর কিছু জায়গা ভিসিট করার একটা আইডিয়া দেয়ার চেষ্টা করব।
সুইজারল্যান্ড ভ্রমণ প্যাকেজ
আপনি যদি সুইজারল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট কোন প্যাকেজ এর মধ্য দিয়ে যেতে হবে। সুইজারল্যান্ড এমন একটি আকর্ষণীয় দিয়ে যেখানে আপনি ভ্রমণ করে শেষ করতে পারবে না। যদি আপনার পূর্বের ভ্রমণ অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য অনেক অসুবিধা হবে।
1. সারাবছর ভ্রমণ প্যাকেজ।
2. হলিডেস ছুটির জন্য বিশেষ বুকিং
3.এয়ার টিকেটিং বুকিং
4.হোটেল বুকিং
5.প্যাকেজ টুর হেলিকপ্টার সার্ভিস
সুইজারল্যান্ড টুরিস্ট ম্যাপ প্লান
সুইজারল্যান্ডে
যাওয়ার আগে বা সুইজারল্যান্ড নামার
সাথে সাথে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কোন কোন জায়গায় যাবেন তার একটা ম্যাপ প্ল্যান করা। যদি আগে থেকে সুইজারল্যান্ড এর জায়গা সম্পর্কে
আপনার ধারণা না থাকে তাহলে
আপনি প্রথমে যেখানে নামবেন সেখানেই একটা টুরিস্ট অফিসে যাবেন, সুইজারল্যান্ড এর সব এয়ারপোর্ট
এবং মেইন ট্রেন স্টেশনগুলোতে টুরিস্ট অফিস আছে। তাদের সাথে আলাপ করে একটা রোড ম্যাপ প্ল্যান তৈরি করতে পারেন।
তাড়াহুড়া না করে আপনার
যতক্ষণ সময় দরকার ততক্ষন সময় নিয়ে তাদের সাথে আলাপ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। তবে একটা বেপার খেয়াল রাখবেন আপনার পিছনে লাইনে হয়তো আরো লোক দাঁড়ানো আছে। তারপর
আপনার রোড ম্যাপ অনুযায়ী একটি ট্রেন পাস ক্রয় করতে হবে। এখানেই আপনার খরচের তারতম্য হয়। যদি আপনার রোড ম্যাপ অনুযায়ী শুধু ওয়ান ওয়ে অথবা রিটার্ন টিকেট করেন তাহলে আপনার খরচ দ্বিগুন অনেক ক্ষেত্রে তিনগুনও হতে পারে।
তাই বেস্ট অপসন হচ্ছে আপনার রোড ম্যাপ এর জন্য সবচেয়ে
ইকোনমিক ট্রেন পাস কোনটা সেটা খুঁজে বের করা, আর সেটা করতে
পারেন একমাত্র মেইন ট্রেন স্টেশন এর টুরিস্ট অফিস
থেকে। কারণ সুইজারল্যান্ডে ৭০টিরও বেশি ট্রেন কোম্পানি আছে এবং অনেক রকম ট্রেন পাস আছে, একেকটার খরচ একেকরকম এবং একেকটার লিমিটেশন একেকরকম।
এখানে একটি বিশেষ পাস এর কথা উল্লেখ করতে চাই যার ইনফরমেশন আপনি অনলাইন বা টুরিস্ট অফিস এ পাবেন না। এটি একটি বিশেষ ডে-পাস যা শুধুমাত্র সুইজারল্যান্ডের বাসিন্দারা করতে পারে তাও আবার নির্ধারিত তারিখের মিনিমাম দেড় থেকে দুই মাস আগে, অন্যথায় পাওয়া যায়না। এটিই সবথেকে ইকোনমিক এবং সবথেকে বেশি ফেসিলিটি সম্পন্ন।
যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে করিয়ে নিতে পারেন অথবা আপনি এক্ষেত্রে অ্যাপার্টমেন্ট যদি বুক করে থাকেন তাহলে অ্যাপার্টমেন্ট মালিকের সাথে যোগাযোগ করাটা অনেক ভালো ।আমি এখানে আপনাদেরকে Lungern,এবং Appenzell এই 2টি জায়গা সম্পর্কে
ধারণা দেয়ার চেষ্টা করব যা সুইজারল্যান্ডের অন্যতম
প্রাকৃতিক ভূস্বর্গ। যেই জায়গাগুলো দেখলে আসলেই মনে হবে আপনার ভূস্বর্গ দেখা হয়েছে।
Lungern ভ্রমণ করার সেরা উপায়
Interlaken থেকে
Meiringen হয়ে
Lucerne এর ট্রেনে উঠবেন। এই রাস্তাটিতে অনেক
সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। বিশেষ করে Meiringen এর পরে। শীতের
মৌসুমে অনেক সময় মনে হবে ট্রেনটি স্নোর ভিতর দিয়ে যাচ্ছে। ইচ্ছে হবে সাদা সাদা স্নোগুলো একটু ছুঁয়ে দেখি যেমনটা নৌকায় ভ্রমণে পানি ছুঁয়ে দেখার মতো।
যদিও ট্রেনের জানালা গ্লাস দিয়ে আবদ্ধ। Lungern নামক স্টেশন এ নামবেন (নিচের
প্রথম পিকচারটি Lungern স্টেশন এর)। স্টেশন
টি পাহাড়ের মাঝামাঝি অবস্থানে। নিচে অনেক সুন্দর একটি লেক আছে। ইচ্ছে করলে হেটে লেকের পারে গিয়ে বরফে ঢাকা পানি ছুঁয়ে দেখতে পারেন।
সামার সিজন হলে অথবা স্নো এর ঠান্ডা আপনার কোন সমস্যা না হলে Lungern থেকে লেকের পার ঘেঁষে রাস্তা দিয়ে Kaiserstuhl OW স্টেশন পর্যন্ত হেটে যেতে পারেন। Lungern অথবা Kaiserstuhl OW থেকে Lucerne হয়ে আপনার গন্তব্যে।
উল্লেখ্য আপনি যদি Zurich থেকে আপনার যাত্রা শুরু করেন তাহলে উপরে উল্লেখিত রোড প্ল্যান টা আপনাকে উল্টা দিক থেকে শুরু করলে ভাল হবে। অর্থাৎ Zurich - Lucerne - Lungern - Interlaken – Murren
Appenzell ভ্রমণ করার সেরা উপায়
Appenzell এলাকাটি St Gallen এর
অনেক কাছে এবং Zurich থেকেও খুব একটা দূরে না। আপনি যদি Zurich বা St Gallen এলাকায় স্টে করেন তাহলে কম টাকায় একটি
এলাকা ভিত্তিক পাস করে নিতে পারেন যেখানে Appenzell এলাকাটিও আওতাধীন থাকবে। রোড প্ল্যানটা হতে পারে এরকম: St Gallen -
Appenzell - Gossao - আপনার
গন্তব্য, অথবা Zurich - Gossao -
Appenzell - St Gallen - আপনার
গন্তব্য।
আপনি Zurich থেকে যদি ২য় রোড প্ল্যানটি অনুসরণ করেন তাহলে Gossao নেমে লাল রঙের আরেকটি ট্রেনে উঠবেন Appenzell এর উদ্দেশ্যে। প্রথমেই Jakobsbad স্টেশনে নামতে পারেন। জায়গাটি অসাধারণ সুন্দর এবং নিরিবিলি, অনেক সময় মনে হতে পারে আপনি বা আপনারা দুইজন ছাড়া এই এলাকায় আর কোন লোকজন নাই।
শীত মৌসুমে সেখানকার প্রায় সব রাস্তাই বরফের
কারণে বন্ধ থাকে তাই পায়ে হেটে ঘুরে দেখার মতো জায়গা একেবারেই সীমিত। তবে সেখান থেকে ক্যাবল কারে প্রায় ৫৪৬০ ফুট উপরে যেতে পারেন কিন্তু সেখানে দেখার মতো কিছু নেই শুধুমাত্র অসাধারণ কিছু প্যানোরামিক ভিউ আপনার ক্যামেরায় বন্দি করতে পারবেন।
Jakobsbad থেকে Gonten হয়ে Appenzell প্রায় ৭ কিলোমিটার পথ আপনি পায়ে হেটে অথবা বাসে অথবা ট্রেনে করে যেতে পারেন। Appenzell থেকে ট্রেনে করে Wasserauen ভিসিট করে এসে Gais হয়ে St Gallen যেতে পারেন। শীত মৌসুমে ট্রেন ছাড়া আর কোন বিকল্প নেই, তবে প্রতিটা স্টেশন এ নেমে পরবর্তী ট্রেনের সময়টা নোট করে আপনার ইচ্ছে মত সে জায়গার সুন্দর্য আপনি উপভুগ করতে পারেন। প্রতিটা জায়গার সুন্দর্যের বর্ণনা আমি লিখতে শুরু করলে শেষ করতে পারবনা শুধু এতটুকু বলতে পারি প্রতিটা জায়গার সুন্দর্যের তুলনা স্বয়ং সে নিজে।
বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড
বাংলাদেশ
থেকে যেতে হলে প্রথমেই একটি schengen ভিসা লাগবে। schengen ভুক্ত ২৬ দেশের যে
কোন একটি দেশের এম্বাসিতে ভিসার এপ্লিকেশন করতে পারেন, তবে সব দেশের এম্বেসী
বাংলাদেশে না থাকায় কোন
দেশের এপ্লিকেশন কোন দেশের এম্বেসীতে জমা নেয় সেটা জেনে এপ্লিকেশন করতে হবে। ইতালিয়ান এম্বেসী এভয়েড করা ভালো।
আপনি দেশে ফিরে আসবেন এটা প্রমান করতে পারা এবং একটি যুক্তিসঙ্গত ইনভিটেশন লেটার দেখাতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর এমিরেটস, কাতার, টার্কিশ, সৌদি এবং কুয়েত ইত্যাদি এয়ারলাইনস এর যে কোন
একটিতে Zurich. ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে ফ্লাইট খরচও কম।
সুইজারল্যান্ডে ভ্রমণ সচেতনতা
সেখানে একটা বেপারে সচেতন থাকতে হয়; আপনি ট্রেনে থাকুন আর শহরের রাস্তায়
থাকুন যেখানে সেখানে ময়লা বা বিস্কুট-চিপস
এর পেকেট ফেলতে পারবেননা, তার জন্য নির্ধারিত জায়গায় ফেলতে হবে, এমনকি ট্রেনের ভিতরও ময়লা ফেলার নির্ধারিত জায়গা আছে। ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে ফ্লাইট খরচও কম

.jpg)
إرسال تعليق